ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় মাদক ও চোরাচালান রোধে কঠোর পদক্ষেপ

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

৩০ জুন, ২০২৬,  4:55 PM

news image

নওগাঁর পোরশায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, "উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।"

​পোরশা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​সভায় উপজেলার বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করার বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ এবং ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সভায় অংশ নেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন