ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় বিশেষ অভিযানে ১০ ডাকাত আটক

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২১ নভেম্বর, ২০২৫,  9:40 PM

news image

নওগাঁ জেলার পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামস্থ সরাইগাছি টু আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পার্শ্বে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার উপর ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। 

এসময় বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে- ১ টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ২২ ইঞ্চি (কাঠের অংশ ৬ ইঞ্চি এবং লোহার অংশ ১৬ ইঞ্চি) ও ১টি লোহার তৈরী হাসুয়া, যাহা কাঠের হাতলসহ লম্বা ৩২ ইঞ্চি (কাঠের অংশ ৭ ইঞ্চি এবং লোহার অংশ ২৫ ইঞ্চি) এবং ০১ (এক) টি চায়না করাত, যাহা কাঠের হাতলসহ লম্বা ২০ ইঞ্চি (কাঠের অংশ ৫ ইঞ্চি এবং লোহার অংশ ১৫ ইঞ্চি)।‌

গ্রেফতারকৃত আসামীরা হলেন- ১। মোঃ লুৎফর রহমান (৫৬)পিতা-মৃত ইদ্রিস আলী, মাতা-জলেনুর বেগম, গ্রাম চক বিষ্ণপুর  ২। মোঃ ছয়ফুল (৪৩), পিতা-জিল্লুর রহমান, মাতা-চানভানু, গ্রাম-শিশা বাজার (খরপা উত্তর পাড়া), ৩। মোঃ দেলোয়ার হোসেন (২৭), পিতা-ইসমাইল, মাতা-তাসলিমা খাতুন, গ্রাম- গোপালগঞ্জ (যমুনা বাগান), ৪। মোঃ সাকিব হোসেন (২২), পিতা-মৃত আঃ কুদ্দুস, মাতা- শারমিন, গ্রাম-ছয়ঘাটি, ৫। মোঃ মানিক মিয়া (২৬), পিতা-মোঃ জাহিদ হোসেন, মাতা- মোছাঃ রুনা বেগম, গ্রাম-সোভাপুর (গুচ্ছগ্রাম), সর্বথানা-পোরশা, জেলা-নওগাঁ ।

আসামীদের  বিরুদ্ধে পোরশা থানার মামলা নং- ০৩ তারিখ-২১/১১/২০২৫ইং ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়েছে। বলে পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন