ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৪ এপ্রিল, ২০২৬,  11:35 PM

news image

নওগাঁর পোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার (০৩) তিন বছর মেয়াদে কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে  কাতিপুর কলিনগর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে নিস্কিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  আমিনুর রহমান শাহ্ এর সভাপতিত্বে উক্ত কমিটি গঠন করা হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিতে সভাপতি পদে কাতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসফাকুল আসেকিন ও সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাঃ আব্দুর রইচ উদ্দিনকে সাধারন সম্পাদক এবং মুলুকডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ  রবিউল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

এতে নির্বাচনী বোর্ডের প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন ঘাটনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  আবুল বাসার। সহকারি হিসাবে দায়িত্ব পালন করেন আলোরপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ  সালাউদ্দিন, সিরাজুল ইসলাম বালিয়াচান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সিরাজুল ইসলাম, শুড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু রাইহান, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এসরাফিল আলম, বেলখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সারোয়ার জাহান (পলাশ) ও পলাশডাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাফা কামাল।

এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি ও সম্পাদক বলেন, সম্মানিত শিক্ষকরা আমাদের দায়িত্ব প্রদান করায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত । আমরা সর্বদা শিক্ষকদের প্রকৃত ন্যায্য অধিকার আদায়ে সবাই সম্মিলিত ভাবে কাজ করবেন তারা আশা প্রকাশ করেন।

এসময় প্রধান শিক্ষক আশাদুজ্জামান, মোজাহারুল ইসলাম, আনোয়ার হোসেন মিল্টন, জাহাঙ্গীর আলম, সৈয়দা ফাতেমা শামসী, মোশারফ হোসেন, শাহাজাহান আলী, মজিবর রহমান, রুপালী বেগম, মনোয়ারা বেগম সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক সহকারি  শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।  

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন