ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পোরশায় নির্বাচন ও গণভোটের প্রচারনায় ভোটের গাড়ি

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১০ জানুয়ারি, ২০২৬,  12:44 AM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশ গ্রহণ ও সচেতনতা বাড়াতে নওগাঁর পোরশায় জনসচেতনতামূলক প্রচারণা করেছে সরকার নির্ধারীত ভোটের গাড়ি।
সারাদেশের প্রচারনার অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা প্রশাসন ভবনের সামনে এ প্রচারণা চালিয়েছে “ভ্রাম্যমাণ ভোটের গাড়ি”। “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যে আলোকে এই প্রচারণা হচ্ছে ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন, গণভোটের গুরুত্ব তুলে ধরা এবং সকলের অংশগ্রহণে উৎসবমুখর নির্বাচনী পরিবেশ গড়ে তোলা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্তাবধানে পরিচালিত সুপার কারভাটভ্যান বহরের ভ্রাম্যমাণ গাড়িতে ঘণ্টাব্যাপী প্রমাণ্যচিত্র প্রদর্শনীতে জুলাই গণ-অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা ও সীমান্তে নিহত ফেলানী হত্যাকান্ড নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্যচিত্রে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্রীয় জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরা হয়।

এসময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তা, সুশাসন প্রতিষ্ঠা ও নাগরিক দায়-দায়িত্ব এর উপর গুরুত্বারোপ করেন। সেই সাথে প্রথম বারের মত প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার কথা তুলে ধরেন।

এসময় ইউএনও রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নাবিলা ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা রবিউল আওয়াল, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, ভ্রাম্যমাণ এ ধরনের সরকারি উদ্যোগ সাধারণ জনগণকে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে আগ্রহ বাড়াতে সহায়ক হবে। এই প্রচারণা মাধ্যমে তরুণ ভোটারদের ভোটে অংশগ্রহণ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। 
“ভোটের গাড়ি” নিয়ে প্রচারণায় নির্বাচন ও গণভোটে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও জানান তিনি। 

তিনি আরো জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভোটের গাড়ি আজ থেকে ইউনিয়ন পর্যায়ে প্রচারণা চালাবেন। এর অংশ হিসাবে উপজেলার শিশা বাজার, নেচানাহার বাজার ও সরাইগাছি মোড় সহ গুরুত্বপূর্ণ স্থান গুলিতে প্রচারনা চালানো হবে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন