ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পোরশায় জেলা প্রশাসকের দু’টি স্থাপনা উদ্বোধন

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

১৪ অক্টোবর, ২০২৫,  6:21 PM

news image

নওগাঁর পোরশায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল দুটি স্থাপনা উদ্বোধন করেছেন। মঙ্গলবার তিনি উপজেলার ছাওড় ইউনিয়নে বজ্র নিরোধক ছাউনি ও গাঙ্গুরিয়া ইউনিয়নে ভূমি সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন।

এছাড়াও তিনি ছাওড় ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং ছাওড় ইউনিয়ন পরিষদের সহযোগীতায় উঠান বৈঠকে প্রধান অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। উঠান বৈঠকে বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং, পারিবারিক সহিংসতা, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতন এবং শিশু ও মানব পাচার প্রতিরোধে বিষয়ে আলোচনা করা হয়।

এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু  ইউনিয়ন ভুমি উপসহকারী কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন   সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন