ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় চাঞ্চল্যকর ডাকাতি মামলার তিন ডাকাত সদস্য গ্রেফতার

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২২ অক্টোবর, ২০২৫,  3:47 PM

news image

নওগাঁর পোরশায় চাঞ্চল্যকর বেজোড়া মোড় ১৯ দোকানে ডাকাতী মামলার তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা সম্প্রতি সরাইগাছি-আড্ডা সড়কের বেজোড়া মোড় নামক স্থানে ১৯টি দোকানে ডাকাতী মামলার এজাহারভুক্ত আসামী। আসামীরা হলেন উপজেলার বেজোড়া মোড়ে শফিকুলের ছেলে খালেক ওরফে মিস্টার, আকিমুদ্দিনের ছেলে মামুনুর রশিদ ও সাইদুরের ছেলে জাহাঙ্গীর।  

গ্রেফতারকৃতদের ব্যাপারে পোরশা থানায় ডাকাতী মামলা রয়েছে। থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উক্ত ডাকাতীর ঘটনায় এপর্যন্ত ৯জনকে আটক করা হয়েছে। তারা সকলেই সক্রিয় ডাকাত দলের সদস্য। এদের সাথে আরো সদস্য রয়েছে তাদের ধরার চেষ্টা অব্যাহত আছে।

তিনি আরো জানান, পোরশা উপজেলার রাস্তাগুলিতে অতীতে যে ডাকাতী হয়েছে তা তিনি জিরো টলারেন্সে নিয়ে আসতে চান। এই রাস্তা দিয়ে সকলে নিরাপদে চলাচল করতে পারবে বলে তিনি আসা প্রকাশ করেন। তবে ডাকাতীর ঘটনায় তিনি রাস্তার দুই পাশে ঝোপঝাড় ও বিভিন্ন ধরনের গাছ থাকার কারনে ঘটছে বলে মনে করছেন। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন