কামরুজ্জামান বাবু (পোরশা)
৩০ সেপ্টেম্বর, ২০২৬, 7:37 PM
পোরশার নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় মা সমাবেশ
নওগাঁর পোরশায় নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার আয়োজনে আজকে বুধবার সকালে প্রায় ৩০০ শতাধিক মাকে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ মোঃ আব্দুল বাশির, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম গামা, নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাদক্ষ্য মোঃ সাগর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নাইমুল ইসলাম, সহকারী শিক্ষক কম্পিউটার মোঃ শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
বক্তারা বলেন, সন্তানকে আগলিয়ে রাখে তার মা। কারণ তার বাবা অবস্থান করেন বাইরে। সুসন্তান সৃষ্টিতে মায়ের ভূমিকা অনস্বীকার্য।মাদক নির্মুল, বাল্য বিবাহ, মোবাইল আসক্তিসহ বিস্তারিত আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা আরবি বিভাগের প্রভাষক মোঃ বাবুল আকতার।