ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পোরশায় পুকুরে নেমে নিখোঁজ, হাসপাতালে নেয়ার পর শিক্ষকের মৃত্যু

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

২৩ আগস্ট, ২০২৬,  12:22 PM

news image

নওগাঁর পোরশায় মাদ্রাসার পাশের পুকুরে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে মোঃ রাইহান কবির (২৭) নামে এক শিক্ষক মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দামদিপুর (দেওপুরা পোস্ট) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাইহান কবির পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দয়াহার সেখপাড়া (বারিন্দা) ফয়জিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার শিক্ষক ছিলেন। প্রতিদিনের মতো মাদ্রাসা সংলগ্ন পুকুরে ৩–৪ জনের সঙ্গে তিনি গোসল করতে নামেন। একপর্যায়ে পুকুরের মাঝ বরাবর গেলে তিনি পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

​কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা পুকুরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরাই তাঁকে পানি থেকে উদ্ধার করে দ্রুত সরাইগাছি একটি ক্লিনিকে নিয়ে যায়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের সহায়তায় তাঁকে পোরশা (নিতপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ড. নাসিমা সুলতানা তাঁকে মৃত ঘোষণা করেন।

​তরুণ এই শিক্ষকের আকস্মিক মৃত্যুতে মাদ্রাসার শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন