ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

পোরশায় ডাকাতির ঘটনায় গ্রেফতার ১

#

কামরুজ্জামান বাবু (পোরশা)

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  12:45 AM

news image

নওগাঁর পোরশায় ১৭/০১/২০২৬ ইং তারিখে রাত অনুমান ১৯.৪৫ ঘটিকার সময় পোরশা থানাধীন তেঁতুলিয়া ইউনিয়নের মশানতলা মোড় হইতে ধুলাডাঙ্গাগামী শাখা রাস্তায় একটি ডাকাতির ঘটনা ঘটে।

এ সংক্রান্তে পোরশা থানার মামলা নং-১১, তারিখ- ১৯/০১/২০২৬, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। 

নওগাঁ জেলার সপুলিশ সুপারেরর প্রত্যক্ষ নির্দেশনায়, তথ্য প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহযোগিতায় গত ০৫/০২/২০২৬ তারিখ বেলা অনুমান ১৭.৩০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার জশৈল গ্রাম থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য মোঃ দুরুল হোদা (৫৫), পিতা- মৃত তৈমুর আলী, সাং- জশৈল, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকালে আসামির নিজ বাড়ি থেকে ডাকাতিতে লুন্ঠিত একটি স্মার্টফোন, ডাকাতির ভাগের  ৪,৫০০/- টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১টি দা, ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি হাতুড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদে সে সহ ডাকাতের ঘটনায় ০৬ জনের সম্পৃক্ততার কথা স্বীকার করে। অন্যান্য আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।