কামরুজ্জামান বাবু (পোরশা)
০৬ জুলাই, ২০২৬, 4:45 AM
পোরশায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২
নওগাঁর পোরশায় ০৪/৭/২০২৬ তারিখে পোরশা থানায় অনুষ্ঠিত এইচএসসি (সমমান) পরীক্ষা কেন্দ্র পোরশা সরকারি কলেজের পরীক্ষার্থী মোঃ জাহিদ হাসান (২১) পিতা-মোঃ রেজাউল সরদার, গ্রাম বারিন্দা, থানা -পোরশা, জেলা নওগাঁ এর স্থলে প্রক্সি পরীক্ষার্থী হিসাবে আসে বিপ্লব বর্মন (২০) পিতা -সময় বর্মন, গ্রাম- দেওনাপাড়া, থানা-পোরশা, জেলা নওগাঁ।
পরীক্ষা দেয়াকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ডিউটিরত শিক্ষক বিষয়টি অনুধাবন করতে পেরে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। অতঃপর প্রক্সি পরীক্ষার্থীকে আটক করো তো মূল পরীক্ষার্থীকেও ডেকে আনা হয় এবং আটক করা হয়।
অতঃপর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের উভয়কে আটক এবং পরীক্ষা থেকে বহিষ্কার করে। তাদের নামে ভ্রাম্যমান আদালতে মামলা নং-৯৬,৯৭ তারিখ -০৪/০৭/২০২৬ ধারা-পাবলিক পরীক্ষা সমুহ (অপরাধ) আইন ১৯৮০ এর ধারা ১৩ এর ৩(ক) মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ১৭৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।