ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জ উপজেলার ১০টি মাদ্রাসা এবং ২টি মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার শূন্য

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১২ আগস্ট, ২০২৬,  4:08 PM

news image

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় চলতি বছর দিনাজপুর মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও ঢাকা মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতায় দাখিল পরীক্ষা যা গত ২১ এপ্রিল থেকে শুরু হয়ে ২০ মে  তারিখে শেষ হয়। মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কতৃক ১০ আগস্ট সকালে একযোগে ফলাফল ঘোষণা করা হয়।

এই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বেশী থাকায়  প্রতিষ্টানগুলোর মধ্যে পড়াশোনা নিয়ে বেশ  প্রতিযোগিতা লক্ষ্য করা যায় এবং বরাবরই  ফলাফল  ভালো হয়েছে।  উক্ত  উপজেলায় মাধ্যমিক বিদ্যালয় এবং দাখিল মাদ্রাসার মোট  সংখ্যা ১৪৮টি। তার মধ্যে মোট ৫৮টি দাখিল মাদ্রাসা রয়েছে। এই ৫৮টি মাদ্রাসার মধ্যে ১০টি দাখিল মাদ্রাসায় পাশের হার শূন্য। মাদ্রাসাগুলো হচ্ছে ছাতুয়া দাখিল মাদ্রাসা, অনন্তরামপুর দাখিল মাদ্রাসা, কুমরসহি দাখিল মাদ্রাসা, পত্নী চড়া দাখিল মাদ্রাসা, মদন খালি দাখিল মাদ্রাসা, বড় আলমপুর দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর দাখিল মাদ্রাসা,গন্ধর্বপুর দাখিল মাদ্রাসা, খেদমতপুর বালিকা দাখিল মাদ্রাসা এবং জুনিদপুর দাখিল মাদ্রাসা।

অপরদিকে অত্র উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের মোট সংখ্যা ৯০টি। তার মধ্যে ২টি মাধ্যমিক বিদ্যালয়ে পাশের হার একেবারেই শূন্য। আর এই প্রতিষ্টান দু'টি চতরা ইউনিয়নে এবং দুটির দুরত্ব প্রায় আধা কিলোমিটারের মধ্যে। এই বিদ্যালয় দু'টি হচ্ছে কুমারপুর উচ্চ বিদ্যালয় এবং ঘাষিপুর উচ্চ বিদ্যালয়।

ফলাফল প্রকাশের পর উপরোক্ত প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে হতাশা বিরাজ করছে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার  তদারকির অভাব এবং কোন জবাবদিহিতা না থাকার কারণে পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয় বলে মনে করেন এলাকার সচেতন মহল। 

পরীক্ষার এমন ফলাফলের বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাৎআব্দুর রহমান জানান, প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ করা হবে এবং পাশাপাশি যে সব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয় হয়েছে তাদের পড়াশোনা মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন