ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
ঘাটাইলের কাজলা গ্রামে মাদকসেবীসহ ব্যবসায়ীর কারাদণ্ড জাতীয় শিক্ষা সপ্তাহে স্কুল ক্যাটাগরিতে শিক্ষকদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অভয়নগরে ‘পার্টনার’ কংগ্রেস অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গেটে ভুমিদস্যুদের প্রতিবন্ধকতা গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ জনতা পীরগঞ্জ পৌরসভায় ময়লার স্তূপে চরম জনদুর্ভোগ ভোলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত ভাগ্য বদলাতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নিখোঁজ টাঙ্গাইলের শহিদুল রাজধানীর দক্ষিণখানে রাস্তা নিয়ে এলাকাবাসীর অবর্ণনীয় ভোগান্তি হরিপুরে শিক্ষার্থীদের নিয়ে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত বটিয়াঘাটায় ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

পীরগঞ্জে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৪ জুন, ২০২৬,  4:54 PM

news image

রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মধ্যে ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদসহ ৮ টি ইউনিয়নে স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণে অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, স্মার্ট হোল্ডিং কার্ড বিতরণের নামে বিভিন্ন ইউনিয়নে নাগরিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, কার্ড সরবরাহে অনিয়ম এবং তথ্যগত ত্রুটির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন একাত্তর, এন টিভি অন লাইন সহ বিভিন্ন  সংবাদ মাধ্যমে প্রচারিত হলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এর পরিপ্রেক্ষিতে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহমুদুল হাসানের স্বাক্ষরিত ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। যেখানে বলা হয় অভিযোগের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির আহ্বায়ক করা হয়েছে সহকারী প্রোগ্রামার (আইসিটি) মোঃ রাহেন বাদশাকে। সদস্য হিসেবে রয়েছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আঃ বাঃ মুঃ সাজেদুল বারী এবং বিএডিসির উপ-সহকারী প্রকৌশলী মো. নাজমুস সাদাত।

অফিস আদেশে বলা হয়েছে, অভিযুক্ত ইউনিয়নগুলোতে স্মার্ট হোল্ডিং কার্ড প্রস্তুত ও বিতরণ কার্যক্রমে অর্থ আদায়, কার্ড সরবরাহ এবং তথ্যগত ত্রুটিসহ বিভিন্ন অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও রেকর্ডপত্র যাচাই করতে হবে। তদন্ত শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।