ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পীরগঞ্জে সফট স্কিলস প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০১ জুলাই, ২০২৬,  3:11 PM

news image

রংপুরের পীরগঞ্জে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে, 'বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেজ)' শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী এক বিশেষ সফট স্কিলস প্রশিক্ষণ শুরু হয়েছে।

গত ৩০ জুন মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধন করেন,পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, মাহমুদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক ও রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনুরুদ্ধ কুমার রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগন বলেন, আজকের এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক আদি পেশাজীবীদের টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্যের মান ও দক্ষতা বৃদ্ধি করা। অন্যতম লক্ষ্য। পণ্যের বহুমুখী ব্যবহার ও আধুনিক বিপণন কৌশল সম্পর্কে দক্ষ করে তোলা উপর গুরুত্ব দেন তারা।

সারাদেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে পীরগঞ্জে স্থানীয় কামার, কুমার, নাপিত ও মুচিসহ বিভিন্ন প্রান্তিক পেশার ২০ জনকে এই সফট স্কিলস কোর্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করা হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন