ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজার গাছসহ গ্রেফতার ১

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

১৭ জুন, ২০২৬,  3:03 PM

news image

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গাঁজার গাছ চাষের অভিযোগে এক বর্গাচাষীকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৮ টার দিকে পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আব্দুল মালেক ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার ৩ নং বড়দরগাহ ইউনিয়নের চাপাবাড়ী এলাকাায় প্রবাসী মো: জোয়াদ মিয়ার কলা বাগানে অভিযান চালান।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বর্গাচাষী মোঃ আব্দুল রহেদ আলী (৩৮) কে আটক করে পুলিশ। জানা গেছে চাপাবাড়ী (নয়াপাড়া) এলাকার বাসিন্দা মো: আব্দলু রহেদ।

পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুল রহেদ আলী ঘটনার সতত্যা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে রহেদ আলী দীর্ঘদিন ধরে প্রবাসী জোয়াদ মিয়ার জমি বর্গা নিয়ে চাষাবাদ করে আসছে। ওই জমিতে কলা চাষের পাশাপাশি গোপনে গাঁজার গাছ রোপণ ও পরিচর্যা করছিলো রহেদ মিয়া।

পরে তার দেখানো পথে কলা বাগানের টয়লেটের পেছন থেকে ২টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। গাছ দুটি মাটি থেকে উপড়ে পরিমাপ করলে শিকড় থেকে মাথা পর্যন্ত প্রায় ১০ ফুট উচ্চতা পাওয়া যায়। গুল ডাল ও পাতাসহ গাছগুলোর মোট ওজন ১৫ কেজি হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, উদ্ধারকৃত গাঁজার গাছের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত আব্দুল রহেদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৮(ক) ধারায় পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন