ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

পীরগঞ্জে দাদীকে খুনের অভিযোগে নাতি গ্রেফতার

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

২১ অক্টোবর, ২০২৫,  12:12 AM

news image

নাতির হাতে দাদী খুন এমনি একটি হত্যা মামলায় নাতীকে গ্রেফতার করা হয়েছে। ‌রংপুরের পীরগঞ্জে চাঞ্চল্যকর ৬০ ঊর্ধ্ব বৃদ্ধার গলা কেটে হত্যা মামলায় অনিক নামে এক জনকে ঢাকার সাভার থেকে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

রোববার মধ্যরাতে পীরগঞ্জ থানা পুলিশ ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অনিক সম্পর্কে নিহত আকলিমা বেগমের নাতি এবং নিহত আকলিমা বেগমের ছেলে রাসেদুল মিয়ার ছেলে।

পীরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মো. শফিউল ইসলাম বলেন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি পীরগঞ্জের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে। আর এই হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শনিবার মধ্য রাতে নিহতের স্বামী মো. হাকিম মিয়া প্রথমে তাঁর স্ত্রীর গলা কাটা দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পীরগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে আসামি অনিককে গ্রেপ্তার করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন