ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পীরগঞ্জে তিন সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেফতার ১

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০৪ নভেম্বর, ২০২৫,  3:44 AM

news image

রংপুরের পীরগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) তিন সাংবাদিককে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ নভেম্বর) রাতে আশিকুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। আশিক উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর শালপাড়ার আজাদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল গভীর রাতে পুলিশ আশিকুর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

গত ১২ মার্চ ২৫ইং  দেশ রূপান্তরের সাংবাদিক আব্দুর রহিম, গণকণ্ঠের সাংবাদিক রতন মিয়া ও একাত্তর টিভির সাংবাদিক আশিকুর রহমান স্থানীয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে যান। অধ্যক্ষকে না পেয়ে ফেরার সময় প্রশিক্ষণের জন্য ব্যবহৃত বিকল মাইক্রো গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার দৃশ্য ভিডিও ধারণ করেন তারা। এ সময় বাঁধন, আব্দুল মান্নান, শাহজাহান ও সোহাগের নেতৃত্বে অজ্ঞাতপরিচয় ১০ থেকে ১২ জন যুবক তাদের মোবাইল কেড়ে নিয়ে মারধর করেন।

এ ঘটনায় গণকণ্ঠের সাংবাদিক রতন মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অভিযোগ ও ভিডিও ফুটেজের ভিত্তিতে এ ঘটনা জড়িত থাকা পলাতক আসামি আশিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে এবং জড়িত অন্যদের দ্রুত গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন