ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

#

শিহাবুর রহমান (পীরগঞ্জ)

০৮ জুলাই, ২০২৬,  4:11 AM

news image

উপজেলা অডিটোরিয়ামে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘উন্নয়নের অভিযাত্রায় পল্লী হবে সমৃদ্ধ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলার  পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি, মাহমুদুন্নবী চৌধুরী পলাশ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ, সুমন আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, বিআরডিবির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা অংশ নেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন