ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে গণতন্ত্রী পার্টির শুভেচ্ছা

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

২৮ মে, ২০২৬,  9:16 PM

news image

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে গণতন্ত্রী পার্টি।

দলটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মো. আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত হয়ে পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি, ন্যায়বিচার এবং পারস্পরিক সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান বৈশ্বিক ও জাতীয় নানা সংকটের সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ঈদুল আযহার প্রকৃত শিক্ষা হচ্ছে আত্মত্যাগের মাধ্যমে মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা।

শুভেচ্ছা বার্তায় দেশের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করা হয়। একই সঙ্গে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানানো হয়। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন