ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাঙ্ক ব্যাজ পরিধান

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৬,  2:50 PM

news image

মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের স্মারক নং- ৪৪.০১.০০০০.০২৮.০৪.০২২.২৬-৭৮৮(১৪৩) তারিখঃ ১১ অক্টোবর ২০২৬ খ্রি. মূলে পদোন্নতিপ্রাপ্ত এসআই (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমানকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদের র‍্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব নরেশ চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব তোফায়েল আহমেদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে (সদরদপ্তর ও প্রশাসন) জনাব সনাতন চক্রবর্তী।

পদোন্নতি পেশাগত জীবনে একজন পুলিশ সদস্যের নিষ্ঠা, দক্ষতা, অভিজ্ঞতা ও দায়িত্ব পালনের স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ এক অধ্যায়। ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোঃ মাহবুবুর রহমানকে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন