ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

পটিয়া উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে নুরুচ্ছফা সরকারকে ফুলেল শুভেচ্ছা

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

২৫ নভেম্বর, ২০২৫,  9:00 PM

news image

জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান-এর উপদেষ্টা হিসেবে নুরুচ্ছফা সরকার মনোনীত হওয়ায় পটিয়া উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় নেতা–কর্মীরা ফুলের তোড়া প্রদান করে নুরুচ্ছফা সরকারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মাহমুদ মিয়া চৌধুরী, পটিয়া উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ডাঃ খোরশেদ আলম,  সদস্য সচিব হাজী নুরুল ইসলাম সওদাগর, ৭নং জিরি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নূর হোসেন সবার, সচিব মো. নেজাম সওদাগর, উপজেলা নেতা আবুল কাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির নেতা মো. রুবেল খান,এম ইরফান হোসেন, হাকিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, নুরুচ্ছফা সরকারের দায়িত্বপ্রাপ্তি দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা দলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।

নুরুচ্ছফা সরকার সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দল ও সংগঠনের স্বার্থে তিনি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাবেন। অনুষ্ঠানের শেষে তাঁর সফলতা ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন