ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

পটিয়ার চরকানাইয়ে আলোকন ফাউন্ডেশন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

#

ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)

০১ ফেব্রুয়ারি, ২০২৬,  4:19 PM

news image

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামে আলোকন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সিজন–১ এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পশ্চিম চরকানাই আলোকন ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টায় বহুদলীয় এই টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা যুবদলের সভাপতি ইয়াছিন আরাফাত। টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাওয়াদুল আলম রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা জিসাসের সভাপতি মোঃ সাইফুল ইসলাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক অহিদুল আলম চৌধুরী (পিপলু)। এছাড়া বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহেদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত হোসেন, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম (রাব্বু), সাবেক ব্যাংকার ও বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক মোঃ হাসান মুরাদ, চট্টগ্রাম জজ কোর্টের নারী ও শিশু আদালতের পেশকার আব্বাস হোসেন, কাইসার এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ কাইসার আহমেদ, রক্তের বন্ধন পটিয়ার এডমিন মোঃ আমির খসরু রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মাহাবুব আলম এবং আল মাইজভান্ডারী ফাউন্ডেশন কোলাগাঁও ইউনিটের সভাপতি মোঃ ইকবাল হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।

মেগা ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা দর্শকদের আনন্দিত করে তোলে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।