ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব

নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় চরহাজারীতে জনতার ঢল

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

২৩ জানুয়ারি, ২০২৬,  6:00 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে নোয়াখালী-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেনের দাড়ি পাল্লা প্রতীকের সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে চরহাজারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এই নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।

চরহাজারী ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আলী আকবর সুমনের সভাপতিত্বে এবং চরহাজারী ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি নুর উদ্দিন নুরমিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মসজিদ মিশন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাজান।

সমাবেশে চরহাজারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা আনোয়ার হোসেন, সেক্রেটারি আবদুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, ৫ নম্বর ওয়ার্ড সেক্রেটারি মাওলানা নুর মোহাম্মদসহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আলাদা প্যান্ডেলে পর্দা মেনে প্রায় ৭০০ নারী অংশগ্রহণ করেন যা সমাবেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন