ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৭ নভেম্বর, ২০২৫,  9:41 PM

news image

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বাগাতিপাড়ায় মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার লক্ষণহাটী মোড় থেকে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে এ শোডাউনটি করা হয়। এতে শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। অংশগ্রহণকারীরা ‘পুতুলের মনোনয়ন বাতিল চাই’—এমন নানা স্লোগান দেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বিএনপির প্রার্থী হলেও তিনি দলের প্রকৃত নেতাকর্মীদের পাশে না থেকে ব্যক্তিস্বার্থে রাজনীতি করছেন। তাই তাঁর মনোনয়ন বাতিলের দাবি জানান তারা।

শোডাউনে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক শামিম হোসেন সরকার, যুবদল নেতা হানিফুর রহমান গেন্দা এবং পাঁকা ইউনিয়ন বিএনপি নেতা সোহেল রানাসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই বাগাতিপাড়া ও লালপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এবং ডা. ইয়াসিন আরশাদ রাজনের সমর্থকরা তাঁর প্রার্থিতা বাতিলের দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন