ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

নাটোরের লালপুরে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০৮ অক্টোবর, ২০২৫,  12:46 AM

news image

নাটোর জেলার লালপুর উপজেলায় র‍্যাব-৫-এর অভিযানে ৭১ বোতল ফেন্সিডিলসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত ৬ অক্টোবর ২০২৫ (সোমবার) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে লালপুর থানার অন্তর্গত দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সোহেল রানা (২০), পিতা: মোঃ লাভলু মন্ডল, সাং: খানপুর, থানা: বাঘা, জেলা: রাজশাহী। অভিযানের সময় তার কাছ থেকে ৭১ বোতল ফেন্সিডিল, ২টি মোটরসাইকেল এবং ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কিছু ব্যক্তি নওপাড়া গ্রামে অবস্থান করছে এবং মাদক পরিবহনের প্রস্তুতি নিচ্ছে। পরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির গতিবিধি নিশ্চিত করে অভিযান চালানো হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত সোহেল রানা স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিল।

এই ঘটনায় তার বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র‍্যাব-৫ জানায়, মাদক ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন