ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরের দরাপপুর উচ্চ বিদ্যালয়ে যুবদল নেতার বই বিতরণ

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

০১ জানুয়ারি, ২০২৬,  10:01 PM

news image

নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। এ উপলক্ষে নাটোরের দরাপপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন নাটোর জেলা যুবদলের সহ-সভাপতি কাবির হোসেন কাঙ্গাল।

বই বিতরণ অনুষ্ঠানে কাবির হোসেন কাঙ্গাল বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার মাধ্যমেই একটি আলোকিত ও শক্তিশালী জাতি গড়ে তোলা সম্ভব। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সবসময় শিক্ষার্থীদের পাশে আছে এবং শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, নতুন বছরে শিক্ষকদের দিকনির্দেশনায় শিক্ষার্থীরা আরও মনোযোগী হয়ে পড়াশোনা করবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে—এমনটাই তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। বই হাতে পেয়ে দরাপপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উৎসাহ।

স্থানীয় অভিভাবকরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শিক্ষার্থীদের পাশে এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন