ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

নাটোরের চারটি আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী প্রার্থীর বিজয়

#

হাসান আলী সোহেল (নাটোর জেলা প্রতিনিধি)

১৩ ফেব্রুয়ারি, ২০২৬,  10:45 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয় অর্জন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সব ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের বিজয় নিশ্চিত হয়। জেলার রাজনৈতিক অঙ্গনে এ ফলাফল নিয়ে ব্যাপক আলোচনা ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া): এ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সব কেন্দ্রের ফলাফলে মোট ১ লাখ ২ হাজার ১৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ পেয়েছেন ৮৯ হাজার ৪১৯ ভোট।

নাটোর-২ (সদর ও নলডাঙ্গা):  নাটোর-২ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস তালুকদার দুলু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ৬১ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭১০ ভোট।

নাটোর-৩ (সিংড়া): নাটোর-৩ আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু ১ লাখ ১৯ হাজার ৫৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৫৬ হাজার ৩০৯ ভোট।

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর): অপরদিকে নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী আব্দুল আজিজ ১ লাখ ৭১ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৭৭৭ ভোট।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের চারটি আসনেই বিএনপির জয়কে দলটির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় নেতাকর্মীরা এ ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী দিনে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন