ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময়

#

পলাশ ইসলাম (ধনবাড়ী)

২২ জানুয়ারি, ২০২৬,  2:43 AM

news image

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টাঙ্গাইলের ধনবাড়ীতে সাংবাদিকদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০জানুয়ারী) দুপুরে ধনবাড়ী প্রেসক্লাবে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।

সভায় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দেন, মধুপুর সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং ধনবাড়ী ও মধুপুর উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।

সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।

এসময় আরোও বক্তব্য দেন ধনবাড়ী প্রেসক্লাবের সভাপতি লদনিক গণমুক্তি পত্রিকার সাংবাদিক রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক এন টিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, সহ সভাপতি আমার সংবাদ প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু, স্বাধীন বাংলা নিউজ টিভি’র সাংবাদিক এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জনতার নি:শ্বাস পত্রিকার প্রতিনিধি মাহেদুল হাসান, কার্যকরী সদস্য যুগান্তরের সাংবাদিক এস এম শহীদ, গ্লোবাল টেলিভিশনের সাংবাদিক জাহিদুল ইসলাম, মানবজমিন পত্রিকার সাংবাদিক হাবিবুর রহমান, মুভি বাংলা টেলিভিশনের সাংবাদিক পলাশ ইসলাম, সাংবাদিক নুরনবী, জাহিদ সরকার, সোহাগ হোসেনসহ অন্যরা। সভায় ধনবাড়ী প্রেসক্লাবের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গনমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে নানা বিষয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকরা মতবিনিময় করে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন