ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

০৬ ফেব্রুয়ারি, ২০২৬,  2:34 PM

news image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মোঃ আশিকুল আলমীন, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি),১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সিলেট এরিয়ামেজর জেনারেল মোঃ আলীমুল আমীন এসইউপি, এনডিসি,পিএসসি, এমফিল জেনারেল অফিসার কমান্ডিং,১৭পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, সিলেট এরিয়া।।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ১৭ আর্টিলারি ব্রিগেডিয়ার, জেলা কমান্ডার বিজিবি, অধিনায়ক সেনাবাহিনী ও বিজিবি, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার এবং মৌলভীবাজার জেলা প্রশাসকসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠুু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, আন্তঃসংস্থাগত সমন্বয় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে নির্বাচনকালীন সময়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল প্রকার অপপ্রচার ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান।

সভাশেষে অংশ গ্রহণকারীরা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিতিজনেরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন