ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

তৃপ্তি হঠাও শার্শা বাঁচাও স্লোগানে উত্তাল শার্শা

#

তামিম হোসেন সবুজ (বেনাপোল)

৩০ নভেম্বর, ২০২৫,  1:13 AM

news image

রিভিউ রিভিউ রিভিউ চাই, তৃপ্তি হঠাও শার্শা বাঁচাও স্লোগানে উত্তাল যশোরের শার্শা উপজেলা। ৮৫ যশোর-১ সংসদীয় আসনে নমিনেশন প্রার্থীতা পরিবর্তন চেয়ে গোটা শার্শা উপজেলার রাজপথে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে শার্শা উপজেলার জনগণ। 

শনিবার বিকালে প্রার্থীতা পরিবর্তন চেয়ে শার্শা বলফিল্ড মাঠে সমাবেশে অংশ নেন উপজেলা ১১টি ইউনিয়নের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। 

মুহুর্তের মধ্যে গণজোয়ারে পরিনত হয় গোটা শার্শা উপজেলায়। বিক্ষোভ সমাবেশ শেষে হাজার হাজার মানুষ তৃপ্তি হঠাও শার্শা বাচাও স্লোগান নিয়ে যশোর-বেনাপোল মহাসড়কের ১৫ কিলোমিটার দীর্ঘ সড়ক ব্লক করে বিক্ষোভ মিছিল করে।

এসময় যশোর-বেনাপোল মহাসড়কে কয়েকঘন্টা স্বাভাবিক যান চলাচল স্থবির হয়ে পড়ে। নেতাকর্মীরা বলেন অনতিবিলম্বে বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নমিনেশন বাতিল না হলে মহাসড়কে মশাল মিছিল সহ বিভিন্ন কর্মসূচী চলমান থাকবে। 

বিক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর শার্শা আসনের নেতাকর্মীদের পাশে মফিকুল হাসান তৃপ্তির কোনো ভূমিকা ছিলোনা। ৫০ শতাংশ নেতাকর্মী তাকে চেনেন না। কর্মীদের দুঃখের সময়ে তাকে কেউ কোনোদিন পাশে পাইনি। 

ঠিক সে সময়ে যে সব নেতা ত্যাগ স্বীকার করে হামলা মামলার স্বীকার করে রাজপথে ছিলো তাদেরকে বাদ দিয়ে মফিকুল হাসান তৃপ্তিকে নমিনেশন ঘোষণা করায় ফুঁসে ওঠে শার্শার তৃনমুল পর্যায়ের নেতাকর্মীসহ সকল পর্যায়ের মানুষ। 

তারই ফলস্রুতিতে শনিবার বিকালে উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীরা এক জোট হয়ে মফিকুল হাসান তৃপ্তির নমিনেশন প্রার্থীতা বাতিল চেয়ে রাজপথে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন