ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানকে অভিনন্দন

#

মো: আল আমিন (বিশেষ প্রতিনিধি)

০৫ নভেম্বর, ২০২৫,  1:18 AM

news image

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন এর পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক ডাকসুর ভিপি, সাবেক মন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান।

মনোনয়ন প্রাপ্তির পর তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—“আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানাই। বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী পথচলা শুরু করতে চাই।”

“ঢাকা-২ আসনে কোন বৈষম্য থাকবে না। মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুর ঠাঁই হবে না। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ঢাকা-২ আসনকে উন্নত, আলোকিত ও মানবিক শহরে রূপান্তর করব ইনশাআল্লাহ।”

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মনে করে—জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমান একজন ন্যায়নিষ্ঠ, মানবাধিকার সচেতন ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। তাঁর নেতৃত্বে আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকারের সুরক্ষা আরও শক্তিশালী হবে।

আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে জননেতা আলহাজ্ব আমান উল্লাহ আমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয় এবং তাঁর সফলতা কামনা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন