ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঢাকা-১৯ আসনে বিএনপি প্রার্থী দেওয়ান মোঃ সালাউদ্দিনের পক্ষে গণসংযোগ

#

মো: ইমাম হোসেন

২২ অক্টোবর, ২০২৫,  2:34 AM

news image

আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  ঢাকা -১৯ আসনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে নির্বাচনী প্রচার ও লিফলেট বিতরণ করা হয়।  

মঙ্গলবার ২১ শে অক্টোবর ঢাকা ১৯ আসনের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু পক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট নেতৃত্ব দেয় সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি। তার নেতৃত্বে গণ সংযোগ ও লিফটেড বিতরণ করার লক্ষ্যে একটি পথসভার মাধ্যমে সাভার বাজার রোড থেকে শুরু করে উৎসব মার্কেট এবং তারপর বাজার রোড এবং শহরের বিভিন্ন প্রান্ত পথসভা করে সিটি সেন্টারে কিছুক্ষণ অবস্থান করে।

পরবর্তীতে কোরাইশী সুপার মার্কেটের সামনে নির্বাচনী বিষয় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সাবেক পৌর ছাত্রদল নেতা ওবায়দুর রহমান অভি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করাই এখন আমাদের মূল লক্ষ্য। ৩১ দফা বাস্তবায়ন হলে জনগণের সকল ধরনের  সুযোগ-সুবিধা পাওয়া সম্ভব। 

তিনি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার নির্দেশে ধানের শীষের প্রচারের অংশ হিসেবে আজকের এই পথসভা।

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ঢাকা ১৯ আসন সর্বোচ্চ বেশি ভোট পেয়ে বিজয়ী হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে আমাদের আসনে আবারো সাবেক সংসদ সদস্য ও এবারের মনোনয়ন প্রত্যাশী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন জয়ী হবেন। ‌

এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক সাভার পৌরশাখা বিএনপি, আশরাফুল আরিফ, ছাত্র বিষয়ক সম্পাদক, সাভার পৌর বিএনপি, ও বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন