ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ঢাকা-১৬ আসনের রেজাল্টশিট ও ব্যালট সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

#

নিশাত শাহরিয়ার

০৮ মার্চ, ২০২৬,  5:24 PM

news image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফল নিয়ে করা নির্বাচনী আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিজয়ী প্রার্থীসহ বিবাদীদের প্রতি সমন জারির নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (৮ মার্চ) বিচারপতি মো. জাকির হোসাইনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পাশাপাশি নির্বাচন কমিশনকে ওই আসনের রেজাল্টশিট, ব্যালটপেপারসহ সব নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকা–১৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন আমিনুল হক। নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন।
ফলাফলে আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট, আর আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। ভোটে পরাজিত হলেও পরে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর (টেকনোক্র্যাট) দায়িত্ব পান আমিনুল হক।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন