ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন বদরুল আলম রানা

#

মাহমুদুল হাসান লিমন (নরসিংদী)

০৩ মে, ২০২৬,  11:15 AM

news image

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বদরুল আলম রানা। রাজনৈতিক অঙ্গনে নতুন নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করা বদরুল আলম রানা এর আগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল-এর যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শহীদ শামসুল আলম হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ছাত্ররাজনীতিতে তার দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ ও সাংগঠনিক দক্ষতার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ পদে মূল্যায়ন করা হয়েছে বলে জানান নেতা-কর্মীরা।

নবগঠিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল কমিটিতে স্থান পাওয়ায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তারা মনে করছেন, তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল ও শক্তিশালী হবে।

ব্যক্তিগত জীবনে বদরুল আলম রানার বাড়ি মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে। স্থানীয় এলাকাতেও তার এই সাফল্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে থেকে তিনি সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি ছাত্রদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন