ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে স্কুল ছাত্রীর মৃত্যু কালের স্বাক্ষী বৃটিশ আমলে নির্মিত ৬ গম্বুজ জামে মসজিদ

ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের অনুসন্ধানে দুদক

#

নিশাত শাহরিয়ার

২৮ নভেম্বর, ২০২৫,  12:48 PM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। দুদকের পরিচালক ঈশিতা রনি স্বাক্ষরিত এক চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়ে জানানো হয়েছে।

দুদকের এক শীর্ষ কর্মকর্তাও নাম প্রকাশ না করার শর্তে অনুসন্ধান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক সূত্র জানায়, দুদক কমিশন অভিযোগটি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালককে (তদন্ত-১) একটি চিঠি দেওয়া হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।