ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ডিমের দাম কমে যাওয়ায় বিপাকে গোপালপুরের খামারিরা

#

রাহাত শরীফ (গোপালপুর)

২৫ ফেব্রুয়ারি, ২০২৬,  2:10 AM

news image

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন এলাকা ও ধোপাকান্দি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ডিমের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় চরম সংকটে পড়েছেন লেয়ার পোল্ট্রি খামারিরা। দীর্ঘদিন ধরে উৎপাদন খরচের তুলনায় ডিমের বাজারমূল্য কম থাকায় অনেকেই লোকসানের মুখে পড়ছেন। কেউ কেউ বাধ্য হয়ে পেশা ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন।

উপজেলার বড়মা এলাকার খামারি মোঃ ইয়াসিন আরাফাত জানান, তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১২ লাখ টাকা ঋণ নিয়ে লেয়ার খামার গড়ে তুলেছিলেন। কিন্তু টানা লোকসানের কারণে ইতোমধ্যে তার দুটি খামার বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ডিমের দাম কম। উৎপাদন খরচই উঠছে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”

স্থানীয় আরেক খামারি মোঃ হাবিব মিয়া বলেন, “আমি নতুনভাবে এ পেশায় এসেছি। কিন্তু প্রতিদিন ২ থেকে ৩ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। মাস শেষে এই লোকসানের পরিমাণ ৯০ হাজার থেকে ১ লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। এভাবে চললে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।”

খামারিরা জানান, শুধু ডিমের দাম কম নয়—পাশাপাশি পোল্ট্রি ফিডের দামও বেশি। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেছে। প্রান্তিক খামারিদের দাবি, সরকার যদি ডিমের একটি নির্ধারিত ন্যূনতম মূল্য নির্ধারণ করে এবং ফিডের দাম কমানোর উদ্যোগ নেয় তাহলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন।

এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন। বর্তমান সরকারের ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করছে বলেও জানান তিনি।

বর্তমান পরিস্থিতিতে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে গোপালপুরে লেয়ার শিল্প বড় ধরনের সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন