ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মাদকবিরোধী সভায় প্রকাশ্যে আত্মসমর্পণ

#

তোফাজুল ইসলাম (বালিয়াডাঙ্গী প্রতিনিধি)

০১ জুলাই, ২০২৬,  2:54 AM

news image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার রাজাগাঁও ইউনিয়নে আয়োজিত এক মাদকবিরোধী আলোচনা সভায় মানিক চন্দ্র সরকার (৩৫) নামে এক ব্যক্তি যিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করা হয় তিনি প্রকাশ্যে আত্মসমর্পণ করেছেন। তিনি অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন।

সোমবার (২৯ জুন) রাতে রাজাগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দলীয় নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে মানিক চন্দ্র সরকার নিজের অতীত কর্মকাণ্ডের জন্য অনুতাপ প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে কখনো মাদক ব্যবসার সঙ্গে জড়িত হবেন না বলে প্রতিশ্রুতি দেন এবং সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে জীবনযাপন করার প্রত্যয় ব্যক্ত করেন।

আত্মসমর্পণকারী মানিক চন্দ্র সরকার রাজাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জয়দেব চন্দ্র সরকারের ছেলে। রমিজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু, সিনিয়র সহ-সভাপতিসহ আরো অনেকে। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন