ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা

#

সিরাজুল ইসলাম (ঠাকুরগাঁও প্রতিনিধি)

০৯ জুলাই, ২০২৬,  1:24 AM

news image

ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ৮ই জুলাই বুধবার পুলিশ অফিস কনফারেন্স রুমে স্নেহাশীষ কুমার দাস, সহকারী পুলিশ সুপার, রানীশংকৈল সার্কেল, ঠাকুরগাঁও-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা, নেতৃত্বগুণ এবং দায়িত্ব পালনে আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, জনাব স্নেহাশীষ কুমার দাস তাঁর কর্ম মেয়াদকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জনবান্ধব পুলিশিং এবং পেশাদারিত্বের মাধ্যমে জেলা পুলিশের সুনাম ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছেন। এছাড়া তিনি একসঙ্গে কাজ করার নানা স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার নতুন কর্মস্থলে সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

পরবর্তীতে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিদায়ী কর্মকর্তা জেলা পুলিশ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঠাকুরগাঁওয়ে দায়িত্ব পালনের স্মৃতি স্মরণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); মোঃ আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); মোঃ জুয়েল রানা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); মোহাম্মদ আব্দুল হাই সরকার, সহকারী পুলিশ সুপার, পীরগঞ্জ সার্কেল, ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন