ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
প্রতারণা মামলায় সন্দ্বীপের শিক্ষক দম্পতি জেল হাজতে পরীমণি মোহে চড়া মাশুল দিলেন এডিসি সাকলায়েন পীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ ঘাটাইলের ধলাপাড়ায় ইয়াবাসহ গ্রেফতার ১ পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি ভেকুর ব্যাটারি জব্দ খালেদা রাব্বানীর বাসায় আবেগ আপ্লুত প্রধানমন্ত্রী সোনালী আঁশের সোনালী দেশ স্লোগানে নবাবগঞ্জে পাটচাষী প্রশিক্ষণ চাটখিল থানার এস আই আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে রোড এন্ড হাইওয়ের বালু সাপ্লাইয়ের অভিযোগ নেশার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চুরি করতে গিয়ে আটক জামাই

টাঙ্গাইলের মধুপুরে গির্জায় চুরি

#

রাহাত শরীফ (গোপালপুর)

০৮ ডিসেম্বর, ২০২৫,  1:58 AM

news image

মধুপুর উপজেলার আমলীতলা গ্রামের সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা ঘটেছে। গির্জার প্রার্থনায় ব্যবহৃত চুরি হওয়া সামগ্রীগুলির একটি লিস্ট সাংবাদিক প্রিন্স আডওয়ার্ড তার  নিজস্ব পেইজে প্রকাশ করেছেন। আমলীতলা গ্রামবাসী গির্জাতেও যে চুরি হতে পারে তা জেনে উদ্বেগ প্রকাশ করেছেন। 

যেসকল জিনিস চুরি হয়েছে-সিলিং ফ্যান ৪টি, স্ট্যান্ড ফ্যান১টি, হারমোনিয়াম ১টি, তবলা ১টি, প্লাস্টিকের চেয়ার ৭টি, খোল (ঢোল) ২টি, করতাল ১ জোড়া, টুল ২টি, ঘন্টা ১টি, বেদির কাপড়, সুইচ বোর্ড, সৌর বিদ্যুৎ এর তারসহ আরো অনেক কিছু।

মধুপুর প্রশাসনের কাছে আমলীতলা গ্রামের সেন্ট যোসেফ গির্জায় চুরির ঘটনা তদন্ত করে দ্রুত চোরকে পাকড়াও করার জোর দাবি জানিয়েছে এলাকাবাসী।