ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গোপালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

#

রাহাত শরীফ (গোপালপুর)

০২ আগস্ট, ২০২৬,  1:32 AM

news image

জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখা।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় গোপালপুর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোপালপুর পুরাতন পৌর চত্বর গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার আমির অধ্যক্ষ হাবিবুর রহমান তালুকদার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইদ্রিস আলী এবং সহকারী সেক্রেটারি ফরহাদ আলী।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ইউনিটের আমির, সেক্রেটারি এবং সংগঠনের বিপুল সংখ্যক সদস্য-সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ীদের দ্রুত বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন