ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জুলাই সনদ আইনি ভিত্তি না পেলে নির্বাচন বৈধতা পাবে না

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  4:23 AM

news image

বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির (চরমোনাই পীর) সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, গণভোটের পক্ষে সব রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে। আমরা সবাই গণভোট চেয়েছি জাতীয় নির্বাচনের আগে, আর বিএনপি নির্বাচনের দিন। আমরা এটাও বলব, এটা একটা দুষ্টামি। এর কারণ, এই নির্বাচন বৈধতা পাবে জাতীয় সনদ আইনি ভিত্তি পাওয়ার পর। অর্থাৎ জাতীয় সনদ আইনি ভিত্তি না পেলে এই নির্বাচন বৈধতা পাবে না। এই সরকার বৈধতা পাবে না।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পাঁচ দফা দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যারা জুলাই যোদ্ধা ছিলাম, রাস্তায় ছিলাম, বর্তমান সংবিধান অনুযায়ী আমাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে! এজন্য সর্বপ্রথম জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারপরে জাতীয় নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। যেনতেন নির্বাচনের জন্য হাজার হাজার মায়ের কোল খালি হয়নি। 

 এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মো. নিজাম উদ্দিন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন