ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদ্রাসা'র বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১৮ নভেম্বর, ২০২৫,  12:43 AM

news image

শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইয়াকুবিয়া বসুরহাট মাদ্রাসা-এর বার্ষিক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বসুরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডে মাদ্রাসা প্রাঙ্গণে এই অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আমেরিকা প্রবাসী মো. সফি উল্যাহর সভাপতিত্বে এবং শিক্ষা পরিচালক মাওলানা আবদুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজন।

অনুষ্ঠানে মাদ্রাসার সার্বিক উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন মুহতামিম মুফতি মাওলানা মোহাম্মদ ইদ্রিস। নূরানী বিভাগে বিশেষ সফলতার স্বীকৃতি হিসেবে বিভাগের প্রধান মাওলানা ফরিদ উদ্দিনকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

এতে আরও উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য আবু নাছের ও জামাল উদ্দিন, অভিভাবক সদস্য নিজাম উদ্দিনসহ অন্যান্য শিক্ষক–অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করেন মাওলানা আবদুল হালিম শেরপুরী। বক্তব্য রাখেন হেফজ বিভাগের প্রধান হাফেজ কামরুল হাসান, হাফেজ মো. জাহেদ ও ক্বারি মো. মাহফুজ প্রমুখ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন