ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

জামায়াতে ইসলামীর পক্ষে রায় দিবে জনগণ: খায়রুল হাসান

#

আলমগীর মোল্লা (গাজীপুর)

০৯ নভেম্বর, ২০২৫,  2:09 AM

news image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ও জামালপুর ইউনিয়নের  উদ্যোগে শনিবার (৮ নভেম্বর) জাতীয় নির্বাচন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিলের আয়োজন করা হয়।

উক্ত প্রচার মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর-৫ আসনের এমপি পদপ্রার্থী মো. খায়রুল হাসান। মিছিলটি জামালপুর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে বাসাইর বাজার ট্রলার ঘাটে এসে শেষ হয় ।

সমাবেশে কালীগঞ্জ উপজেলা সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সাবেক আমীর মাহমুদুল হাসান, জামালপুর ইউনিয়নের আমীর কামরুল হাসান, বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত আমীর হাফেজ নজরুল ইসলাম।

উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, সোহরাব হোসেন, মাওলানা আইয়ুব আলী, সাংবাদিক হুমায়ুন কবির, মঞ্জুরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। 

মিছিল পূর্ব সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো খায়রুল হাসান বলেছেন ২০১৪, ২০১৮,২০২৪ ইং সালের নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি।

জনগণ আমূল পরিবর্তন চায়। আগামী নির্বাচনে বিগত দিনের ভোটের হিসাব নিকাশ পাল্টে দিবে ইনশাআল্লাহ। দুর্নীতি, দুঃশাসন, লুটপাট এবং বৈষম্য দূর করে একটি স্বনির্ভর মানবিক বাংলাদেশ উপহার দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। যেখানে সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, লুটপাট থাকবে না। তাই আগামী নির্বাচনে জনগণ জামায়াতের পক্ষে রায় দিবে-ইনশাআল্লাহ।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন