ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
গোপালপুরে ১৬৪ পিস ইয়াবাসহ আটক ২ করিমগঞ্জে গুণধর ইউপি পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে আগ্রহী কুবেদুর রহমান পীরগঞ্জে নির্মানাধী পৌর ভবনের ছাদ ধসে নিহত ২, পৌর নির্বাহী কর্মকর্তা গ্রেপ্তার লাকসামে তথ্য গোপন করে দলিল সম্পাদন, সরকারের বিপুল রাজস্ব ফাঁকির অভিযোগ সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সব পদক্ষেপ নেবে সরকার: মিলন বটিয়াঘাটায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত লাকসামে অবৈধ দখলদার মুক্ত হচ্ছে নবাব ফয়জুন্নেছা জাদুঘরের দ্বিতীয় তলা সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা ​উপজেলা প্রেসক্লাব বড়লেখার কমিটি গঠন: সভাপতি হাফিজ চৌধুরী, সম্পাদক রুয়েল কামাল শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

জাতীয় স্বার্থ সুরক্ষায় জনগণকে সোচ্চার হতে গণতন্ত্রী পার্টির আহ্বান

#

দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)

০৭ এপ্রিল, ২০২৬,  4:40 PM

news image

গত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাত্র ৩দিন পূর্বে ড.ইউনুস সরকার বাণিজ্য চুক্তির নামে  দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিকিয়ে দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতন্ত্রী পার্টি।

গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. শহিদুল্লাহ সিকদার এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানান।

বিবৃতিতে তারা অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি ব্যতীত রাশিয়া থেকে সাম্প্রতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পর্যায়ে জ্বালানি আমদানির বিষয়টি জটিল হয়ে উঠেছে। এ অবস্থায় জাতীয় স্বার্থ রক্ষায় আরও কার্যকর ও সুদূরপ্রসারী পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ অতীতে যেভাবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি বর্তমান সময়েও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতা ও সার্বভৌমত্ব  মর্যাদা রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন