ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান শ্রীপুরে ওসি শাহিনুর আলমের নেতৃত্বে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সুনামগঞ্জে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত গোপালপুরে মরহুম খন্দকার আব্দুল মান্নানের ৩২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মতবিনিময় সভায় ব্যারিস্টার জারহাত আদিব চৌধুরী ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত করিমগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ভোলায় জেলা পুলিশের জুলাই মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত করিমগঞ্জে শারীরিক শিক্ষা শিক্ষক সমিতির কমিটি গঠন পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত কুলাউড়ার কুলসুমা

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৬ জানুয়ারি, ২০২৬,  1:05 AM

news image

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাদ্রাসা) হিসেবে নির্বাচিত হয়েছে কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতি শিক্ষার্থী কুলসুমা আনজুম।

কুলসুমা আনজুম কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের বাসিন্দা শফিকুর রহমানের তৃতীয় কন্যা। সে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। 

মেধা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ে কুলসুমা আনজুম নিজেকে একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ চর্চায়ও প্রশংসিত।

ভবিষ্যৎ স্বপ্ন সম্পর্কে কুলসুমা আনজুম জানান, সে ডাক্তার হতে চায় এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী। তার এই অর্জনে পরিবার,শিক্ষক ও এলাকাবাসী গর্বিত ও আনন্দিত।

এলাকাবাসীর প্রত্যাশা, কুলসুমা আনজুম তার স্বপ্ন পূরণ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মানবসেবায় নিজেকে প্রতিষ্ঠিত করবে এমনটাই স্বপ্ন।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন