ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
রাজধানীর ভাটারা এলাকা থেকে আটক ৪ মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট, স্কাপ সিরাপসহ ভারতীয় মদ জব্দ বড়লেখায় মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার রাজধানীর শেরেবাংলা নগরে খালের জায়গা দখলকারী আলমাসের খুঁটির জোর কোথায় ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিশৃঙ্খলা সৃষ্টিকারীর এক বছরের কারাদণ্ড পোরশায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত খুলনায় হত্যাসহ ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার নবাবগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কর্মশালা অনুষ্ঠিত শ্রীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে উত্তেজনা, গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন বাচ্চু মিয়ার

জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নুরুচ্ছফা সরকার

#

জে এইচ টিপু

২৪ নভেম্বর, ২০২৫,  10:33 AM

news image

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির বিপ্লবী আহ্বায়ক নুরুচ্ছফা সরকারকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের মূল্যায়ন হিসেবে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ দায়িত্ব প্রদান করেছে।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী যৌথভাবে এ নিয়োগ অনুমোদন করেন। এ সিদ্ধান্তকে চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাকর্মীরা সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টি এবং জাতীয় যুব সংহতির নেতারা এক প্রতিক্রিয়ায় জানান- “নুরুচ্ছফা সরকার দীর্ঘদিন ধরে তৃণমূলকে সুসংগঠিত করা, দলের কার্যক্রম গতিশীল করা এবং সংগঠনকে শক্তিশালী করার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে আসছেন। তার মতো অভিজ্ঞ নেতার কেন্দ্রীয় পদে দায়িত্বপ্রাপ্তি জাতীয় পার্টির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশলে ইতিবাচক প্রভাব ফেলবে।”

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়—“এই পদোন্নতি জেলার নেতাকর্মীদের জন্য বড় অনুপ্রেরণা। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলকে আরও সুসংগঠিত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”