ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার পোরশায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রস্তুতি সভা, নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় গুরুত্ব ডেঙ্গু-হাম মোকাবিলায় অব্যবস্থাপনা বন্ধ করুন: এবি পার্টি

চালকের গাফিলতিতে ঝিনাই নদীতে পর্যটকবাহী মাইক্রোবাস

#

রাহাত শরীফ (গোপালপুর)

১৮ অক্টোবর, ২০২৫,  10:13 PM

news image

টাঙ্গাইলের গোপালপুরে দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসা পর্যটকবাহী একটি মাইক্রোবাস ঝিনাই নদীতে পড়ে দুজন নারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. নির্জয় জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলে গেছেন। দ্রুত চলে যাওয়ায় তাদের নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

দুর্ঘটনার সময় মাইক্রোবাসটিতে সাতজন যাত্রী ছিলেন। গাড়িটির গায়ে ‘সুইড বাংলাদেশ’ নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার লাগানো ছিল।

স্থানীয়রা জানান, ২০১ গম্বুজ মসজিদের প্রায় ১০০ মিটার দক্ষিণে চলাচলের রাস্তা ঝিনাই নদীর ভাঙনের কারণে অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফলে পর্যটকদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

তারা আরও বলেন, চালকের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। চালক ধীরে-সুস্থে রাস্তার পূর্বপাশ দিয়ে গেলে দুর্ঘটনা এড়ানো যেত। কিন্তু তিনি তাড়াহুড়ো করে পশ্চিম পাশের ভাঙা অংশ দিয়ে যেতে গিয়ে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়।

দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশটি ঝুঁকিপূর্ণ থাকলেও এটাই প্রথম বড় দুর্ঘটনা বলে জানান এলাকাবাসী। তারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে মাইক্রোবাসের চালক সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং বলেন, “আপনি কিসের সাংবাদিক, এখান থেকে চলে যান।”

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন