ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

চাটখিলে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত

#

আসাদুল্লাহ গালিব রুবেল

৩০ জানুয়ারি, ২০২৬,  2:07 AM

news image

নোয়াখালীর চাটখিলে ১১ দলীয় জোটের নির্বাচনী সমন্বয় সভা বৃহস্পতিবার বিকেলে চাটখিল পৌর শহরের এক কনভেশন হলরুমে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনে জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহ। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল পৌর আমীর ও নোয়াখালী-১ আসন কমিটির সদস্য সচিব মাওলানা মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এনসিপি’র নোয়াখালী জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ, নোয়াখালী-১ আসন কমিটির সহকারী সদস্য সচিব ও সোনামুড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, খেলাফত আন্দোলনের নোয়াখালী জেলার যুব বিভাগের সভাপতি মাওলানা মো. আতাউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা নায়েবে আমীর মো. ওমর ফারুক, এনসিপি চাটখিল উপজেলার প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, খেলাফত আন্দোলন বাংলাদেশ’র মাওলানা মো. আব্দুল্লাহ প্রমুখ।

সভায় বক্তরা জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. ছাইফ উল্লাহকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সভায় ১১ দলীয় জোটের সকল দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের অন্যান্য দল গুলো হচ্ছে - বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি। 

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন