ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

চরফ্যাশনে কিশোরীকে ধর্ষণ, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

#

মেহেদি হাসান সুমন (ভোলা প্রতিনিধি)

১৫ জুন, ২০২৬,  9:51 PM

news image

ভোলার চরফ্যাশন পৌরসভার ১ নং ওয়ার্ডে এক লম্পট কর্তৃক ১৩ বছরের এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের ফলে ৫ মাসের অন্তসত্ত্বা হওয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাড়াটিয়া মোহাম্মদ রফিককে (৫৫) গণধোলাই থেকে রক্ষা করে থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

​ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষককে অবরুদ্ধ করে রাখে। পৌরসভা ১ নং ওয়ার্ডের কাইমুদ্দিন মোড়ের উত্তর পাশে প্রভাষক ইকবাল স্যারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন লম্পট মোহাম্মদ রফিক (৫৫), পিতা- মৃত আলম মেকার। একই বাড়িতে থাকা ভাড়াটিয়া বাসায়  এক কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে রফিক দীর্ঘদিন ধরে একাধিকবার ধর্ষণ করে আসছিল।​

সম্প্রতি মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সন্দেহ হলে বিষয়টি প্রকাশ্যে আসে। পরে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, কিশোরীটি বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা ।​অবরুদ্ধ অবস্থা রফিককে পুলিশ উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে যায়।

ধর্ষণের এই নির্মম ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ জনগণ ও ১ নং ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী তাৎক্ষণিকভাবে লম্পট রফিকের বাসা ঘেরাও করে তাকে অবরুদ্ধ করে রাখে।

​খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ অবস্থা থেকে রফিককে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।​

​অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে।মেয়ের মামা জানান, আমার জানা মতে রফিক খুব খারাপ লোক। তার কঠিন বিচার চাচ্ছি আমরা। ​এদিকে এই জঘন্যতম ঘটনায় চরফ্যাশন পৌরসভা ১ নং ওয়ার্ডের আপামর জনগণ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এলাকাবাসীর স্পষ্ট দাবি— টাকার জোরে বা কোনো প্রভাব খাটিয়ে যেন এই পাশবিক অপরাধী পার না পেয়ে যায়। লম্পট রফিকের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চরফ্যাশন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সূত্রে জানা গেছে, এই বিষয়ে আইনগত প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন