ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
লাকসাম স্টেডিয়াম সংস্কারের দাবীতে ক্রীড়া প্রতিমন্ত্রী বরাবর এড. সুজনের স্মারকলিপি সুনামগঞ্জের শান্তিগঞ্জে আলমপুর সর: প্রা: বি: মাঠে কাবাডি খেলা অনুষ্ঠিত পোরশায় শিশু অধিকার সপ্তাহ-২০২৬ উদযাপিত কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত লাকসামে দৌলতগঞ্জ মহিলা এতিমখানার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পীরগঞ্জে পৌর ভবনের বারান্দার ছাদ ধসে দুই শ্রমিক নিহত, আহত ৪ বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ শ্রীমঙ্গলের উদ্যোগে গাছের চারা বিতরণ ডিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা বেনাপোলে আবু তাহের ভারতকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে পৌর বিএনপির সংবাদ সম্মেলন পীরগঞ্জে পরিত্যক্ত কলাগাছের কান্ড দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান ফাইবার

ঘাটাইলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

৩০ নভেম্বর, ২০২৫,  1:24 AM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী  লুৎফর রহমান খান আজাদের সমর্থকরা এ মাহফিলের আয়োজন করেন।

২৯ নভেম্বর, শনিবার বেলা ১২ টায় ঘাটাইল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ জড়ো হতে থাকে। দোয়া মাহফিলে ঘাটাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে  আলোচনায় অংশ গ্রহন করেন বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মেহেরুন নাহার চৌধুরী লাকী, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা। 

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, সাবেক যুগ্ম আহবায়ক  আফজাল হোসেন, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ সাগর, পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুনসহ উপজেলা বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।‌

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন