ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের অসামান্য অর্জন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ে আনন্দের জোয়ার পীরগঞ্জ উপজেলা থেকে ফেরৎ গেলো খাল খনন প্রকল্পের প্রায় আড়াই কোটি টাকা সাপাহারে তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ে ফলদ গাছের চারা রোপণ পোরশায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ জনবান্ধব ও সৎ মানবিক পুলিশ অফিসার শরিফুল পৈতৃক ভিটা ফিরে পেতে লড়ছেন বিধবা রোকেয়া বাগাতিপাড়ায় তিন গুরুত্বপূর্ণ পদে শূন্যতা, জননিরাপত্তা নিয়ে প্রশ্ন পীরগঞ্জ মাতৃসদন কেন্দ্রে ভুল চিকিৎসায় গর্ভের সন্তানসহ প্রসূতির মৃত্যু শ্রীপুরে ইভটিজিংয়ের প্রতিবাদে মানববন্ধন

ঘাটাইলে বিএনপি'র কর্মী সমাবেশ অনুষ্ঠিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

১৮ অক্টোবর, ২০২৫,  9:35 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপির ভারপরাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের মাঝে প্রচারের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার ধলাপাড়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে  ধলাপাড়া হারুন মার্কেট সংলগ্ন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান খান আজাদ।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ মাঈনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.খ.ম রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হেলালুর রহমান হেলাল ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলাসহ আরো অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য বিএনপির প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়ন সময়ের দাবি। এ লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নিতে হবে।

logo

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: ইমাম হোসেন